ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
কুষ্টিয়ায় নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠিত 

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় সাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬"। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ হাবিবুর রহমান (পিকলু)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। 

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান (কাজল মজুমদার), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ হেলালউজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মজিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলাম এবং পৌর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন জাহান। 

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেধা ও সামাজিক অবদানের মূল্যায়নে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষাবান্ধব এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহ যোগাতে এই ধরণের বৃত্তি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। 

​কুষ্টিয়ার শহরের কুঠিপাড়ার নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের সার্বিক পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
মহেশখালীর ধলঘাটাতে বন বিভাগের অভিযানে দখল মুক্ত হওয়া ভূমিতে

মহেশখালীর ধলঘাটাতে বন বিভাগের অভিযানে দখল মুক্ত হওয়া ভূমিতে