ঢাকা | বঙ্গাব্দ

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর ছবির ক্যাপশন: লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর
ad728
কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

 কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজারে গিয়েছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনে

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনে