ঢাকা | বঙ্গাব্দ

সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতে র জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতে র জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব ছবির ক্যাপশন: সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতে র জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব
ad728
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। 
 এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।
শফিকুল আলম বলেন  "হ্যাঁ" ভোটের মাধ্যমে দেশে  নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।
 স্বৈরাচার, অনাচার ও অত্যাচার আর  ফিরে আসবে না।

প্রেস সচিব বলেন আরও জানান  ‘নির্বাচন কমিশনে  ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে।’
ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম।
মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে হামালা  চালিয়ে ভাঙচুর করে ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল লোক, তিনি বলেন যারা এসব কাজে লিপ্ত থাকবে তাদের প্রতিহত করতে হবে।
সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রেস সচিব বলেন সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব ও কর্তব্য, পাশাপাশি রাজনৈতিক দল ও সকল নাগরিকদের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব। 
এরপর ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ষাইট্টা গ্রামের ৫০০  বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বট-পাকুড় গাছ পরিদর্শন করেন। এরপর কুশুরা ইউনিয়ন হলুদের সমারোহ সরিষা ক্ষেত পরিদর্শন করে, পরে চ্যানেল নাইনের ব্যবস্হাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীর ধামরাই পৌরসভার পাঠানটোলা বাড়ীতে খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস