ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরে সহিংসতায় প্রাণহানি: তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
শেরপুরে সহিংসতায় প্রাণহানি: তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার ছবির ক্যাপশন: শেরপুরে সহিংসতায় প্রাণহানি: তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার
ad728

এদিকে শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় সরকার বিএনপি, জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের সংযম বজায় রাখার কথাও বলা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই—এমন মন্তব্য করা হয়।

সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত সংশ্লিষ্টদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা

এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা