ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশে কম্পন অনুভূত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশে কম্পন অনুভূত ছবির ক্যাপশন: মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশে কম্পন অনুভূত
ad728
মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ দেশে কম্পন অনুভূত 

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ কম্পন টের পাওয়া যায়।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার–এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার–এর সাগাইং অঞ্চলে। মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
রাজধানী ঢাকা–র বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভবের কথা জানিয়েছেন। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
এছাড়া সিলেট, কক্সবাজার এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে বিভিন্ন এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর শপথে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী দাশ

প্রধানমন্ত্রীর শপথে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী দাশ