ঢাকা | বঙ্গাব্দ

নতুন জীবনে পা রাখলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, সামাজিক মাধ্যমে জানালেন বিয়ের খবর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
নতুন জীবনে পা রাখলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, সামাজিক মাধ্যমে জানালেন বিয়ের খবর ছবির ক্যাপশন: নতুন জীবনে পা রাখলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, সামাজিক মাধ্যমে জানালেন বিয়ের খবর
ad728
নতুন জীবনে পা রাখলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, সামাজিক মাধ্যমে জানালেন বিয়ের খবর



বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ ও সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
একটি পোস্টে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” তার এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন।
তবে বিয়ের ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ স্পষ্টভাবে দেখাননি তিনি। একইসঙ্গে পাত্রের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন লুবাবা। নিজের জীবনধারায় পরিবর্তন এনে ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের দিকে বেশি মনোযোগ দিচ্ছিলেন বলে তার বিভিন্ন পোস্টে ইঙ্গিত পাওয়া যায়।
তার এই নতুন যাত্রাকে ইতিবাচকভাবেই দেখছেন ভক্তরা। অনেকে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। নতুন জীবনে তার এই পদক্ষেপকে অনেকেই সাহসী ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করছেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে পরাজিত প্রার্থীদের বাড়িতে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে পরাজিত প্রার্থীদের বাড়িতে