ঢাকা | বঙ্গাব্দ

বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ: আসামি দুই যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ: আসামি দুই যুবক গ্রেফতার ছবির ক্যাপশন: বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ: আসামি দুই যুবক গ্রেফতার
ad728
রূপগঞ্জে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ: আসামি দুই যুবক গ্রেফতার

নূর নবী,রূপগঞ্জ,
(নারায়ণগঞ্জ)সংবাদদাতা  : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  দীঘিবরাবো বৌবাজার এলাকা থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । গত ২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে । 
গ্রেফতারকৃতরা হলেন দীঘিবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান(২৪) ও একই  এলাকার মোহাম্মদ  ইসলামের  ছেলে আব্বাস আলী (২২) ।

 রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ সবজেল হোসেন জানান ,  গত ২৩ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই যুবক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি করে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে গত ২৩ মার্চ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে জামায়াতের পরাজয় ও ইসলামপন্থী রাজনীতির কাঠামোগত সংক

নির্বাচনে জামায়াতের পরাজয় ও ইসলামপন্থী রাজনীতির কাঠামোগত সংক