ঢাকা | বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউনে বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউনে বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ। ছবির ক্যাপশন: ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউনে বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ।
ad728
রূপগঞ্জে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউনে বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ।

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধি 
, 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এশিয়ান হাইওয়ে  সড়কের  নলপাথর এলাকায়  ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধের পায়তারার অভিযোগে পূর্বাচল রিজেন্ট টাউন নামক এক আবাসন কোম্পানীর বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষােভ করেছে স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।
শনিবার আজ বেলা ১১টায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল রিজেন্ট টাউন নামক আবাসন কোম্পানী মুল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানব বন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছেলে মেয়ে, বিভিন্ন পেশার মানুষ সড়ক পারাপার হয়। এদিকে সড়কটি ৬ লেনে উন্নতিকল্পে কাজ করার দরুন যাতায়াতে বিঘ্ন ঘটছে। নিরাপদে সড়ক পারাপার এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের জন্য এলাকাবাসীর দাবির ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন ধরে ফুট ওভার ব্রিজটির নির্মাণকাজ বন্ধ করতে রিজেন্ট টাউন নামক আবাসন কোম্পানী বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 
তাদের দাবি , দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। তাই নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্য

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্য