ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জেপাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে অপহরণ।। এক নারীসহ দুজনকে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
রূপগঞ্জেপাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে অপহরণ।। এক নারীসহ দুজনকে আটক ছবির ক্যাপশন: রূপগঞ্জেপাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে অপহরণ।। এক নারীসহ দুজনকে আটক
ad728
রূপগঞ্জেপাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে অপহরণ।। এক নারীসহ দুজনকে আটক 

নূরনবী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সোনিয়া (৩০) নামে এক নারীকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তার স্বামী আশরাফুলকেও আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে দুই মাস আগে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে দেরি করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে সোনিয়া ও আশরাফুল মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুসন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশ নম্বরে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
বিকাশের দোকানদার বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়দের জানালে তারা সোনিয়াকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আশরাফুল কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে হেফাজতে নেয় এবং শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। পরবর্তীতে আশরাফুলকেও আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এ অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে

রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে