ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ইয়াবা Tapentadol ও গাঁজা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ইয়াবা Tapentadol ও গাঁজা ছবির ক্যাপশন: টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ইয়াবা Tapentadol ও গাঁজা
ad728
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার উদ্ধার ১৩৬ পিচ ইয়াবা Tapentadol ও গাঁজা

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি টাঙ্গাইল 

টাঙ্গাইল, ১২ এপ্রিল ২০২৬ ইং টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত ও তৎপর অভিযানে জেলার মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামীদের লক্ষ্য করে পরিচালিত অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে—সর্বমোট ১৩৬ পিচ ইয়াবা, ৫০ পিচ Tapentadol ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা।অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন সরাসরি মাদক ব্যবসায়ী। জেলা পুলিশ সূত্রে জানা গেছেবাকিগ্রেফতারকৃতরা প্রিভেন্টিভ ও বিভিন্ন মামলার আসামী যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সকল থানার ইনচার্জ এবং ইউনিট কর্মকর্তাদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তিনি বলেন, “জনসাধারণের নিরাপত্তা এবং মাদক ও অপরাধ দমন আমাদের অগ্রাধিকার। প্রতিটি থানাকে মাঠে সক্রিয়ভাবে অভিযান চালাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।পুলিশ আরও জানিয়েছে, অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যের সরবরাহ চক্রের সঙ্গে যুক্ত মূল আসামীদের শনাক্ত করা হচ্ছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে—অপরাধ ও মাদক সংক্রান্ত যে কোনও তথ্য জেলা পুলিশের হটলাইন বা নিকটস্থ থানায় সরাসরি জানান।টাঙ্গাইল জেলা পুলিশ ক্রমাগত অভিযানের মাধ্যমে মাদক ও অপরাধ দমন কার্যক্রমকে জোরদার করছে এবং জনগণের সহযোগিতা কামনা করছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে এই অভিযানগুলো নিয়মিত চালানো হবে এবং অপ্রতিরোধ্যভাবে অপরাধ দমনে কাজ অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্