ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ থেকে ভরি ২২ ক্যারেট ২ লাখ ৬২ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ থেকে ভরি ২২ ক্যারেট ২ লাখ ৬২ হাজার টাকা ছবির ক্যাপশন: স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ থেকে ভরি ২২ ক্যারেট ২ লাখ ৬২ হাজার টাকা
ad728
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

গতকাল সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।\
চলতি জানুয়ারি মাসে এখন পর্যন্ত সাত দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো। সর্বশেষ গত রোববার স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দাম বাড়ানোর ঘোষণা এলো।

জানুয়ারি মাসজুড়ে দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোটামুটি ৩০ হাজার টাকার বেশি বেড়েছে। এর আগে ২২ জানুয়ারি এক দফায় ৮ হাজার ৩৯৯ টাকা, ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী,
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ৭৫৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা