* রূপগঞ্জে শিক্ষার্থীদের মর্যাদা রক্ষার আহ্বান এমপি দিপুর*
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, শিক্ষার্থীদের এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত করা উচিত নয়, যাতে তাদের মর্যাদা ক্ষুণ্ন হয়।
বুধবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় ও নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অতীতে কিছু কার্যক্রম খেলার নামে আয়োজন করা হলেও তা শিক্ষার্থীদের জন্য উপযোগী ছিল না। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত, ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
A H M Hafizul Bari