ঢাকা | বঙ্গাব্দ

ছোট ভাইকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
ছোট ভাইকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ ছবির ক্যাপশন: ছোট ভাইকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ
ad728
*রূপগঞ্জে ছোট ভাইকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ*

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও স্থানীয়দের দাবি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান, একটি ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে দুই মাস আগে জোবায়েরকে তার বাবা পুলিশের হাতে তুলে দেন। এক মাস আগে তার স্ত্রী জামিনে তাকে ছাড়িয়ে আনেন। তবে এরপর তিনি আবার মাদকে জড়িয়ে পড়েন, যার ফলে পারিবারিক কলহ বেড়ে যায়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার দিন আদালতে হাজিরার জন্য বড় ভাই আরিফের কাছে টাকা চাইলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের ধারণা, একপর্যায়ে আরিফ শ্বাসরোধ করে জোবায়েরকে হত্যা করেন।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
পার্বত্য মন্ত্রীকে জেলা পরিষদগুলো পুনর্গঠন সহ প্রাথমিক শিক্ষ

পার্বত্য মন্ত্রীকে জেলা পরিষদগুলো পুনর্গঠন সহ প্রাথমিক শিক্ষ