ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুইজন আটক, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-যুবদল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুইজন আটক, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-যুবদল ছবির ক্যাপশন: রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুইজন আটক, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-যুবদল
ad728
-*রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুইজন আটক, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-যুবদল* 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পিস্তল ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) রাতের দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। তাদের কাছ থেকে একটি পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিদের অস্ত্র ও মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের সহযোগীরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ধাওয়া করা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রূপগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের ক

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের ক