টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩১
মো: সাজিদ পিয়াল, টাংগাইল থজেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইলের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে জোরদার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৫৬ পিস ইয়াবা ১ গ্রাম হেরোইন এবং ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণকে যেকোনো অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
A H M Hafizul Bari