ঢাকা | বঙ্গাব্দ

*বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
*বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার* ছবির ক্যাপশন: *বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার*
ad728
*বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার*

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বহনকারী গাড়িতে একটি মিনিবাসের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতের এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বনানী থানাধীন বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে, চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ঘটনার পরপরই বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসচালক ওমর ফারুককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, চালকের বয়স আনুমানিক ২৫ বছর।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ গাড়িতে থাকা অন্য যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে গ্রেপ্তার চালককে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূ

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূ