ঢাকা | বঙ্গাব্দ

দালাল মন্তব্যের প্রতিবাদে ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
দালাল মন্তব্যের প্রতিবাদে ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিদের মানববন্ধন ছবির ক্যাপশন: দালাল মন্তব্যের প্রতিবাদে ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিদের মানববন্ধন
ad728
টাঙ্গাইলে দালাল মন্তব্যের প্রতিবাদে ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিদের মানববন্ধন

মো: সাজিদ পিয়াল টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল ১১ মে ২০২৬ টাঙ্গাইলে ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিদের উদ্দেশ্যে দালাল শব্দ ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিরা এ কর্মসূচি পালন করেন।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিপণন প্রতিনিধিসুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন। তারা ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ধরনের অবমাননাকর মন্তব্য বন্ধের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তারাচিকিৎসক,হাসপাতাল ও ফার্মেসির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন এবং রোগীদের কাছে সঠিক ও নিরাপদ ওষুধ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বক্তারা অভিযোগ করেন সম্প্রতি কিছু মহল বা ব্যক্তির পক্ষ থেকে এ পেশার মানুষদের উদ্দেশ্যে‘দালাল’ শব্দ ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অশোভন অপমানজনক এবং পেশাগত মর্যাদাহানিকর। তারা বলেন একটি দায়িত্বশীল পেশাকে এভাবে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন,আমরা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নই। আমরা নিয়মতান্ত্রিকভাবে দেশের ফার্মাসিউটিক্যাল খাতে কাজ করছি। অথচ আমাদের দা*লাল’ বলে সম্বোধন করা হচ্ছে যা আমাদের সামাজিক ও পেশাগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।বক্তারা এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন অপমানজনক শব্দ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।এ সময় টাঙ্গাইলের বিভিন্ন ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক, পরে উধাও

চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক, পরে উধাও