ঢাকা | বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ছবির ক্যাপশন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ad728
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো: সাজিদ পিয়াল 
জেলা প্রতিনিধি টাংগাইল 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।২৬ মার্চ সকাল ৯টায় পিটিসি টাঙ্গাইলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট জনাব মোঃ মাহফুজুর রহমান (অতিরিক্ত ডিআইজি), জনাব ড.এএইচএম কামরুজ্জামান, বিপিএম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ।দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পিটিসি টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।এছাড়া ২৫ মার্চ রাতে গণহত্যা দিবসের স্মরণে প্রতীকী‘ব্ল্যাক-আউট’কর্মসূচি পালন করা হয়।একই সঙ্গে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অব্যাহত উন্নয়ন কামনায় এবং মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় পিটিসি টাঙ্গাইল জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বিভিন্ন আয়োজনে কর্মকর্তা প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটিকে করে তোলে আরও তাৎপর্যমণ্ডিত।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফ

কালিহাতিতে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যাকাণ্ড: র‍্যাব গ্রেফ