ঢাকা | বঙ্গাব্দ

ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ad728
রূপগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৪মে রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। 
গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো পৌরসভার তেতলাবো এলাকার সুলতান আহমেদ (২৮), নয়ন মিয়া (২৬) ও রাজ রায়হান রাব্বি (২২)। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা টেবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তেতলাবো এলাকার মাদক কারবারির এ সিন্ডিকেটটি দীর্ঘদিন তারা মাদকের ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ ছদ্মবেশে অবস্থান নিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের মর্যাদা রক্ষার আহ্বান এমপি দিপুর*

শিক্ষার্থীদের মর্যাদা রক্ষার আহ্বান এমপি দিপুর*