ঢাকা | বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা ছবির ক্যাপশন: ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা
ad728
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

মো:সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি  টাঙ্গাইল 


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এতে সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, বিবিএ যমুনা সেতু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহাসড়কের ফোরলেন উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাস-মিনিবাস ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি, সিএনজি ও অটো শ্রমিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পশুর হাট যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে হাট ইজারাদারদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলাম, জেলার সকল সার্কেল কর্মকর্তা, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জেল-জরিমানা: বিআরটিএর কঠোর সতর্কবা

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জেল-জরিমানা: বিআরটিএর কঠোর সতর্কবা