ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা ছবির ক্যাপশন: তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা
ad728
তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার সকালেই। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার বিকেলে এরা শপথ নেবেন।

মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, কায়সার কামাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নুর, আমিনুল হক (টেকনোক্র্যাট)।

পূর্ণমন্ত্রী হচ্ছেন যাঁরা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম

২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

১. এম রশিদুজ্জামান মিল্লাত ২. অনিন্দ্য ইসলাম অমিত ৩. মো. শরিফুল আলম ৪. শামা ওবায়েদ ইসলাম ৫. সুলতান সালাউদ্দিন টুকু ৬. কায়সার কামাল ৭. ফরহাদ হোসেন আজাদ ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১০. হাবিবুর রশীদ ১১. মো. রাজিব আহসান ১২. মো. আব্দুল বারী ১৩. মীর শাহে আলাম ১৪. জোনায়েদ সাকি ১৫. ইশরাক হোসেন ১৬. ফারজানা শারমিন ১৭. শেখ ফরিদুল ইসলাম ১৮. নুরুল হক ১৯. ইয়াসের খান চৌধুরী ২০. এক ইকবাল হোসেইন ২১. এম এ মুহিত ২২. আহমেদ সোহেল মঞ্জুর ২৩. ববি হাজ্জাজ ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

অনিন্দ্য ইসলাম অমিতও প্রতিমন্ত্রী হচ্ছেন
তরুণ রাজনীতিবিদ অনিন্দ্য ইসলাম (অমিত) মন্ত্রিপরিষদে জায়গা পাচ্ছেন । তাঁর মিডিয়া উইংয়ের সমন্বয়কারী সুজায়েত সুমন বলেন, 'প্রতিমন্ত্রী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত ফোন কল পেয়েছেন। কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটি এখনো নিশ্চিত না।’ ‌

অনিন্দ্য ইসলাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের ছোট ছেলে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অনিন্দ্য নিজেও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।

শহীদ উদ্দিন চৌধুরী মন্ত্রী হচ্ছেন
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ফোন পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০১ ও ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হচ্ছেন 
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
*ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত যুবককে গণপিটুনিতে হত্যা*

*ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত যুবককে গণপিটুনিতে হত্যা*