ঢাকা | বঙ্গাব্দ

পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন: পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার
ad728
রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদ দাতা

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।
র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক  ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবি’র পৃথক অভিযানে ২ জন আটক, ১১ লাখ টাকার মাদক ও চোরাচালা

বিজিবি’র পৃথক অভিযানে ২ জন আটক, ১১ লাখ টাকার মাদক ও চোরাচালা