ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন ছবির ক্যাপশন: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন
ad728
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানা ও কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন

 আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, (পিপিএম) মহোদয় আজ ৩০ অক্টোবর (শুক্রবার) মহেশখালী থানা, মহেশখালী থানাধীন কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও রুলস-রেগুলেশনস যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং জোরদারে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এছাড়াও  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহেশখালী থানার ওসি আইনশৃংখলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন। 
পরিদর্শনকালে কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআইজি মহোদয় কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সখীপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

সখীপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার