ঢাকা | বঙ্গাব্দ

ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ছবির ক্যাপশন: ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
ad728
ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

রিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধি:

ডোমারের হরিনচড়া ইউনিয়নের বুড়ির হাট বাজারের ব্যবসায়ী নীলফামারী সদর উপজেলার লক্ষ্মিচাপ সবুজপাড়া এলাকার তৈয়ব আলী মাস্টারের ছেলে এরশাদ আলীর বিরুদ্ধে শেওটগাড়ির এক স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। 
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে এরশাদ আলীর বুড়িরহাটে চায়ের দোকানে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে বলৎকার করে। ওই স্কুল ছাত্র ঘটনাটি তার পরিবারের কাছে ঘটনাটি জানালে এরশাদ মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন।
এ বিষয়ে হরিনচড়া ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য প্রস্তাব দিয়েছে অভিযুক্ত এরশাদ।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনেরা জানান, আমাদের ছেলের কাছে শুনার পর ব্যাপার টা জানতে পারি। এরশাদ ও তার পরিবার ভাড়াবাড়ি না করে সমাধানের জন্য প্রস্তাব দিচ্ছেন বলে জানান তারা। অভিযুক্ত এরশাদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বড়ভাই বুড়িরহাটের কীটনাশক ব্যবসায়ী ফারুখ মাস্টার জানান, ব্যাপার টা মানুষ যতটা বলে বেড়াচ্ছে ততটা নয়। এটা নিয়ে অনেকে আমাদের ভুল ভাবছে, এটা আমরা নিজেরাই সমাধান করে নিয়েছি।
হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, বিষয়টি শুনেছি তবে ভুক্তভোগী পরিবার আইনী ব্যবস্থা নিতে চাইলে আমরা সহযোগীতা করবো।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাড়ির মালিকের, দগ্ধ ২ জন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাড়ির মালিকের, দগ্ধ ২ জন