ঢাকা | বঙ্গাব্দ

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত ছবির ক্যাপশন: ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ad728
ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

রনজিত কুমার পাল
সিনিয়র রিপোর্টার-

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ধামরাই উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামরাই  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ধামরাই উপজেলা পরিষদের  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন  ধামরাই  উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো: আল মামুন এর নেতৃত্বে ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
এরপর ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ধামরাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন এর সভাপতিত্বে স্বাধীনতা দিবস -২০২৬ এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। 
এ'অনুষ্ঠানে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজনের নিকট বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
"আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের সেই চেতনাকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে  ধামরাই তথা দেশের উন্নয়নে নিরন্তর কাজ করাই আমাদের মূল লক্ষ্য।"বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি। 
এ'সময় তিনি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ার দিয়ে মাদক মুক্ত ধামরাই গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
দেশের শান্তি, সমৃদ্ধি এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন স্বাধীনতা দিবসে আগত সকল বীর মুক্তিযোদ্ধাগন,সুধীজন,উপজেলা প্রশাসনের কর্মকর্তা - কর্মচারীবৃন্দ,বিভিন্ন  ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষা্র্থীবৃন্দ,
সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
কুচকাওয়াজে অংশগ্রহণ করে  পুলিশ সদস্যবৃন্দ,আনছার সদস্যবৃন্দ,ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ,হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দসহ ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা - সদস্যবৃন্দ।
কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারীদের বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।এছাড়াও সম্মানিত অতিথি, সুধীজন ও সাংবাদিকদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। 
এ'সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  নাজমুল হুদা খান,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম,ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান অভি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার

সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার