ঢাকা | বঙ্গাব্দ

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী ছবির ক্যাপশন: প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী
ad728
প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সরকারি সফর।
শনিবার (২৮ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে তিনি এ সফরে গেলেন। আগামী ৩০ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভা আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।
মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে।
সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।
তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নিবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। আগামী ৫ এপ্রিল ধর্মমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবাধিকার সংস্থা HRRS-এর কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হলেন '

মানবাধিকার সংস্থা HRRS-এর কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হলেন '