ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা আফজাল মোল্লা বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
বিএনপি নেতা আফজাল মোল্লা বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: বিএনপি নেতা আফজাল মোল্লা বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ad728
বিএনপি নেতা আফজাল মোল্লা বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৫অক্টোবর বৃহস্পতিবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। 
মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী নয়ন সরকার, আবির হোসেন, তানজিল হোসেন, জুয়েল রানা, আমিনুল ইসলাম, শাকিল খান ও শিক্ষিকা একরামুন্নেছা বিউটি প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে প্রধান শিক্ষকের কক্ষে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করেন। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গতকাল ১৫অক্টোবর বৃহস্পতিবার তাকে দল থেকে বহিঃস্কার করেন। অভিযুক্ত আফজাল মোল্লাকে শুধু বহিঃস্কার করলেই চলবে না। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনীতে অবরোধ সহ ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি বলেন, ২০২৪ সালের আগস্ট মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে স্থানীয় কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গত ১৪অক্টোবর বুধবার দুপুরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের কক্ষে আফজাল মোল্লা প্রথমে লাঞ্ছিত এবং পরে হামলা চালিয়ে তাকে আহত করেন।
অভিযুক্ত আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, একরামুন্নেছা বিউটি আওয়ামী লীগের দালাল। তাকে নিয়ে এর বাইরে কিছু বলতে তিনি অনিহা প্রকাশ করেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ যদি অন্যায়ের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিক্ষিকাকে লাঞ্ছিত ও হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ১৪অক্টোবর বুধবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলবক্স ভুঁইয়ার ঐতিহ্যবাহী বাড়ি ও ব্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলবক্স ভুঁইয়ার ঐতিহ্যবাহী বাড়ি ও ব্য