মহেশখালীর হোয়ানকে গ্ৰাম আদালতের রায় অমান্য করে জায়গা জবরদখলের অভিযোগ।
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি -
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়ায় সৎ ভাই ফরিদুল আলম ও তার স্ত্রী শাহানা আক্তার কর্তৃক অপর ভাই আব্দুস শুক্কুরের জবরদখলকৃত ৭ শতক জায়গা গ্রাম আদালতের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় ইউপি সদস্য, সার্ভেয়ার ও গ্রাম পুলিশের টিম জবরদখল মুক্ত করে বাদীকে দখল বুঝিয়ে দেওয়ার পরপরই প্রতিপক্ষ সৎ ভাই কর্তৃক গ্রাম আদালতের বিচার অমান্য করে খুঁটি তুলে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়ার নজির আহমদ তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে ২০১৫ সালের ২৪ মে তারিখ দানপত্র হেবা মূলে ২৫৬.৮২ কড়া জমি হস্তান্তর করেন। জাহানারা বেগম গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ওই জমি থেকে ৭ শতক বা ২১ কড়া খিলা জমি ছেলে আব্দু শুক্কুরকে সাফ বিক্রয় করিয়া দখল অর্পণ করেন। কিন্তু সৎ ভাই ও তার স্ত্রী এবং সৎ মা ওই জায়গা স্থানীয় সালিশ বিচার অমান্য করে জবরদখল করে রাখে। এ ব্যাপারে আব্দু শুক্কুর হোয়ানক গ্ৰাম আদালতে বিচার দিলে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের মধ্যস্থতায় বিচার শেষে বাদী আব্দু শুক্কুরের স্বত্ব প্রমানীত হওয়ায় ১৫ আগষ্ট মেম্বার আনোয়ার হোসেন সহ পরিষদের দফাদার ও গ্ৰাম পুলিশ উক্ত জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে বাদীকে দখল বুঝিয়ে দেন। এই সময় ইউনিয়ন পরিষদের টিমের সাথে বিবাদী জাহানারা, সৎ মা হিরন সাইর ও অন্যান্য বিবাদীরা চৌকিদার দফাদারকে জায়গা পরিমাপে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাতে দা নিয়ে মারতে তেড়ে আসেন বলে অভিযোগ করেন। বিবাদী আব্দু শুক্কুর জানান, পরিষদের সদস্যরা চলে আসার সাথে সাথেই বিবাদী খুঁটি তুলিয়া ফেলে দেন। তিনি এ ব্যাপারে তার জায়গাটি জবর দখল মুক্ত করতে প্রশাসনের আইনী হস্তক্ষেপ কামনা করেছেন।
A H M Hafizul Bari