ঢাকা | বঙ্গাব্দ

বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি ছবির ক্যাপশন: বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি
ad728
রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পলখান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানের তিন লক্ষ টাকা মূল্যের ৩০টি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আম বাগানের মালিক জাইদুল আকন্দ বাদী হয়ে আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৫০), ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ ১৬ জনকে নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায়  অভিযোগ দায়ের করেছেন ।
পুলিশ জানায়, গত ৭সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ২০/২৫ সদস্যের একদল যুবক জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  ওই আমবাগানে প্রবেশ করেন। এ সময় তারা বাগানে থাকা  ৩০টি আমগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় বাগান মালিকের ছোট ভাই  রকমত উল্লাহ আকন্দ আহত হয়। এসময়  রকমত উল্লাহর প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা   ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত রকমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  
রূপগঞ্জ থানার ওসি এএএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুরব্বিদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়িগাড়ি নেই: হাসনাত

মুরব্বিদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের বাড়িগাড়ি নেই: হাসনাত