মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কুষ্টিয়ার জেল পুলিশ সুপার এসপি
কুষ্টিয়া প্রতিনিধি:এস,এম, বাদল
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহায্যে করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। পুলিশ সুপার আরোও বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে কিশোর-তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন গঠনমূলক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পুলিশ সুপার আরোও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জগণ, কাবাডি খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ, কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর প্রথম দিনে ৪টি দলের অংশগ্রহণে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলা কুমারখালী থানা বনাম খোকসা থানা অনুষ্ঠিত হয়। এতে কুমারখালী থানা ৬৩ পয়েন্টও খোকসা থানা ১৬ পয়েন্ট। ফলে কুমারখালী থানা ৪৭ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেছে। ২য় খেলায় কুষ্টিয়া সদর থানা টিম-১ বনাম কুষ্টিয়া সদর থানা টিম-২ অনুষ্ঠিত হয়। এতে সদর থানা টিম-১, ৪৬ পয়েন্ট ও সদর থানা টিম-২, ৭৪ পয়েন্ট। ফলে কুষ্টিয়া সদর থানা টিম-২, ২৮ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেছে।
A H M Hafizul Bari