ঢাকা | বঙ্গাব্দ

রি-রোলিং মিলে বিস্ফোরণে চার শ্রমিক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত ছবির ক্যাপশন: রি-রোলিং মিলে বিস্ফোরণে চার শ্রমিক আহত
ad728
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :

 নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  বরপা আড়িয়াবো প্রিমিয়ার রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল ৭ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে  বিকট শব্দে বিস্ফোরণে লোহা গলানোর বাট্টি লিকেজ হয়ে গলিত লোহা নিচে  পড়ে  এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন  মিলের শ্রমিক আবির হাসান  (৩০), নাবির হোসেন (২৫), নাজমুল হাসান (৩০) ও রকিব হোসেন  (২৫)। তাদের মধ্যে আবির  হাসানের  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয়  বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
। এতে মিলের চার শ্রমিক আহত হন। ঘটনার পরপরই রি-রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। পরে গুরুতর আহত আবির হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহা গলানোর বাট্টি লিকেজ হয়ে গলিত লোহা নিচে  পড়ে  এ দুর্ঘটনা ঘটতে পারে বলে নিয়োজিত কর্মকর্তাদের ধারণা। বিস্ফোরণের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনার মসজিদকুঁড় মসজিদ—সুলতানি আমলের ঐতিহ্য, প্রয়োজন সংরক্ষণ

খুলনার মসজিদকুঁড় মসজিদ—সুলতানি আমলের ঐতিহ্য, প্রয়োজন সংরক্ষণ