ঢাকা | বঙ্গাব্দ

মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার।।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার।। ছবির ক্যাপশন: মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার।।
ad728
মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার।। 

নূরনবী,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল ১৫ই মার্চ রবিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা ও  সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এদিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন । 
এছাড়া গত ১১ই মার্চ রাতে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে ঠাকুরবাড়িটেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আটক করে। তখন মাদকবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবাধিকার সংস্থা HRRS-এর কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হলেন '

মানবাধিকার সংস্থা HRRS-এর কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হলেন '