ঢাকা | বঙ্গাব্দ

যুবদল নেতা মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
যুবদল নেতা মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: যুবদল-নেতা-মিজানুর-রহমানকে-৩০-হাজার-টাকা-জরিমানা
ad728
যুবদল-নেতা-মিজানুর-রহমানকে-৩০-হাজার-টাকা-জরিমানা


মহেশখালীর কালারমারছড়া পানি চলাচলের ছরায় শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু লুটের ডেরায় বালি উত্তোলনের অপরাধে যুবদল নেতা মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার কালারমারছড়ায় ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় আল আমিন স্কুল সংলগ্ন এলাকায় মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডিত মিজান একই এলাকার মৃত উনদালির ছেলে।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত বালু ব্যবসায়ী যুবদল নেতা মিজানুর রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়।
 মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
অভিযোগ উঠেছে অন্তরালে থেকে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবেশে ভারসাম্য রক্ষার্থে বালি লুটকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে আসছেন। তার তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।  এ অভিযানে অংশ নেওয়া বালি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় চেয়ারম্যান আবু আহমেদকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা এলাকায় আইনি বিধিবিধান তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের সত্যতা পেয়ে সরওয়ারকে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী, খাল ও আশপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
 মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান, আমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি  ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদ

হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদ