ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
রূপগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা ছবির ক্যাপশন: রূপগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা
ad728
*রূপগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা*

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমা (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাতঘর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইমা কুমিল্লার জেলার শান্তিপুর থানার নোয়াখালী বাজার এলাকার তোরাব আলীর উত্তর পাড়ার বাসিন্দা হাফিজ মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ইমার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহটি উদ্ধার করে।
পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এক ভাড়াটিয়া, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—কিশোরীটি দীর্ঘদিন ধরে গোপনে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্

ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্