ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম  প্রহার করে টাকা লুট ছবির ক্যাপশন: রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট
ad728
রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম  প্রহার করে টাকা লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রীজ এলাকায় গত ২১ আগষ্ট রাতে শাকিল হোসেন (২৫) নামে এক পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর করে নগদ ৪০ হাজার টাকা ও হাতঘড়ি লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে রূপগঞ্জের হারিন্দা থেকে ঢাকায় ফেরার পথে কাঞ্চন ব্রীজের অদূরে নির্জন সড়কে ৩/৪জন দুর্বৃত্ত পাঠাও কর্মী শাকিল হোসেনের গতিরোধ করে। পরে তার হাত, পা বেঁধে জোর করে পাশের একটি নির্জন ঘরে নিয়ে আটকে রাখে। সেখানে শাকিল হোসেনকে বেদম প্রহার করে তার সঙ্গে থাকা নগদ ৪০হাজার টাকা এবং মালামাল লুট করে নেয়। একপর্যায়ে শাকিল হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এব্যাপারে পাঠাও কর্মী শাকিল হোসেন বাদী হয়ে দুইজনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।  
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ