রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এ কে এম আশরাফুল হক হিরনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নিবাসী বীর মুক্তিযোদ্ধা এ কে এম আশরাফুল হক হিরন-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
আজ দুপুর ২টায় তাঁর জানাজা ও দাফন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং দেশের প্রতি আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা এ কে এম আশরাফুল হক হিরনের কর্মময় জীবন ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল, রূপগঞ্জ জনাব ফরিদ-আল-সোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ
বীর মুক্তিযোদ্ধা এ কে এম আশরাফুল হক হিরনের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে হারালো। স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তাঁর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
A H M Hafizul Bari