ঢাকা | বঙ্গাব্দ

বাসাইলে নৃশংস হত্যাকাণ্ড নিজ ঘরেই শ্বাসরোধে নিহত বৃদ্ধ দম্পতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
বাসাইলে নৃশংস হত্যাকাণ্ড নিজ ঘরেই শ্বাসরোধে নিহত বৃদ্ধ দম্পতি ছবির ক্যাপশন: বাসাইলে নৃশংস হত্যাকাণ্ড নিজ ঘরেই শ্বাসরোধে নিহত বৃদ্ধ দম্পতি
ad728
বাসাইলে নৃশংস হত্যাকাণ্ড নিজ ঘরেই শ্বাসরোধে নিহত বৃদ্ধ দম্পতি


 মো: সাজিদ পিয়াল 
জেলা প্রতিনিধি, টাংগাইল 


দিনমজুর শ্রমিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ লুট স্বর্ণ ও নগদ অর্থ। ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখেটাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঘটে গেছে  এক লোমহর্ষক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ড। রাতের আঁধারে নিজ বসতঘরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে। হত্যার পর ঘর থেকে লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আতঙ্ক এবং তীব্র ক্ষোভ।নিহতরা হলেন বাসাইল উপজেলার গোসাখালী গ্রামের বাসিন্দা ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তপুলিশ ও স্থানীয় সূত্র জানায় জমিতে কাজ করানোর জন্য করটিয়া এলাকা থেকে উত্তরাঞ্চলের কয়েকজন দিনমজুর শ্রমিককে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ঠান্ডু মিয়া। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই শ্রমিকরাই গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে গেছে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান ঘটনার রাতে শ্রমিকরা ওই বাড়িতেই অবস্থান করছিল। একপর্যায়ে ঠান্ডু মিয়া পেটে ব্যথার কথা জানালে তারা নিজেদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। সকালে দম্পতি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে দেখা যায় দু’জনই বিছানায় নিথর পড়ে আছেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাতির চোখে রাতের বিভীষিকা নিহত দম্পতির নাতি জানান ঘটনার রাতে তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন।তিনি বলেন,রাতে দেখি শ্রমিকরা বারবার ঘর থেকে বের হয়ে আবার ঢুকছে। সন্দেহ হলে জিজ্ঞেস করি। তারা বলে, দাদার পেটে ব্যথা। আমি বিশ্বাস করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি বাড়িতে মানুষের ভিড়। ঘরে ঢুকে দেখি দাদু-দাদির গলায় দাগ—উড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেনওরা ঠান্ডা মাথায় আমার দাদা-দাদিকে হত্যা করেছে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। লুটের অভিযোগ এলাকায় আতঙ্ক স্থানীয়দের অভিযোগ হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রমিকরা। যে ঘর ছিল নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক সেই ঘরেই এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী বাকরুদ্ধ।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন দিনমজুর শ্রমিকের হাতে মালিক দম্পতির এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়—এটি সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ভয়াবহ দৃষ্টান্ত। পুলিশি অভিযান অব্যাহত ।পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি