ঢাকা | বঙ্গাব্দ

কালিহাতীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক যোগাযোগ ব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
কালিহাতীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক যোগাযোগ ব্যাহত ছবির ক্যাপশন: কালিহাতীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক যোগাযোগ ব্যাহত
ad728
কালিহাতীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক যোগাযোগ ব্যাহত

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি, টাংগাইল 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকায় ৯ জুন ২০২৬ ইং তারিখে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তাণ্ডবে প্রায় ৮ থেকে ১০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি অটোরিকশা ও ২টি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতির সম্মুখীন হয়েছে।ঝড়ের কারণে কস্তুরীপাড়া, দেওপাড়া ও পারখী এলাকার সড়কে গাছপালা ও বিভিন্ন বস্তু পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক

রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক