ঢাকা | বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনে শোক: মোস্তফা কামালের ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ক্রীড়াঙ্গনে শোক: মোস্তফা কামালের ইন্তেকাল ছবির ক্যাপশন: ক্রীড়াঙ্গনে শোক: মোস্তফা কামালের ইন্তেকাল
ad728

দীর্ঘদিন ধরে মোস্তফা কামাল নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর কিডনির সমস্যা ছিল এবং তিনি ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন। গত প্রায় দুই সপ্তাহ তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

মোস্তফা কামাল স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিজের কেরিয়ারের শুরুতে মোস্তফা কামাল ভলিবল খেলোয়াড় ছিলেন। পরে তিনি কোচ হিসেবে জাতীয় ভলিবল দলকে প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। খেলাধুলা নিয়ে নিয়মিত লেখালেখিও করতেন তিনি।

আজ জোহরের নামাজের পর শান্তিনগর ইস্টার্ন প্লাস মলের মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা কামালের প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের পর এবার তিন সিটি করপোরেশন ভোটের প্রস্তুতি শ

জাতীয় নির্বাচনের পর এবার তিন সিটি করপোরেশন ভোটের প্রস্তুতি শ