ঢাকা | বঙ্গাব্দ

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় ছবির ক্যাপশন: সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়
ad728
মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায়
 রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

এবারের মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ এ ফলাফল প্রকাশ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার ইভেন্টে সে এ সফলতা অর্জন করে। সে ব্রাহ্মণগাঁও গ্রামের ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া ও গৃহিণী সুমি আক্তারের মেয়ে। শিগগিরই হাদিকা হানিফ হিমি জাতীয় পর্যায়ে অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে। ছবিতে মাছরাঙার, ঠোঁট, উড়ন্ত ডানা, ঠোঁটে মাছ, ঝরে পড়া পানির ফোঁটা যেন এক জ্যান্ত মাছরাঙার দৃশ্য। 
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল বলেন, হাদিকা হানিফ হিমি ছাত্রী হিসেবেও মেধাবী। এবারের মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণে সুযোগ পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন ইভেন্টে সুনাম অর্জন করছে। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অদৃশ্য ক্ষমতা’—কুষ্টিয়া এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী ঘিরে রহস

অদৃশ্য ক্ষমতা’—কুষ্টিয়া এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী ঘিরে রহস