নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: চারজন নিহত, এলাকায় থমথমে পরিস্থিতি
নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বড়কুলা গ্রাম-এ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া।
নিহতরা হলেন—খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে একদল লোক এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে নড়াইল সদর হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
A H M Hafizul Bari