ঢাকা | বঙ্গাব্দ

নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
ad728
রূপগঞ্জে অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

মোহাম্মদ নূর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২২আগষ্ট শনিবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। সেলাই মেশিন নিয়ে নারীরা নিজেরা কাজ করে আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। একইসঙ্গে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে অসহায় ও দরিদ্রদের সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ মে থেকে দেশব্যাপী  একযোগে হাম এর টিকাদান কর্মসূচি চলবে- স্

৩ মে থেকে দেশব্যাপী একযোগে হাম এর টিকাদান কর্মসূচি চলবে- স্