ঢাকা | বঙ্গাব্দ

কালারমারছড়া পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহযোগিতা করলেন তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কালারমারছড়া পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহযোগিতা করলেন তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীব ছবির ক্যাপশন: কালারমারছড়া পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহযোগিতা করলেন তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীব
ad728
কালারমারছড়া পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহযোগিতা করলেন তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীব 

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে। 

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক হোবাইব সজীবের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা। 
সোমবার রাতে কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড অফিসপাড়া নাফিতপাড়াস্থ বড় পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
 এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীব  দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 
পুর্জা মন্ডফ পরিদর্শন করে পূর্জা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাখাল চন্দ্রশীলসহ তাঁদের নেতৃবৃন্দদের হাতে নিজস্ব তহবিল হতে নগদ আর্থিক অনুদান তুলে দিয়েছেন হোবাইব সজীব। শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা এবং বিসর্জন দেওয়া পর্যন্ত তিনিসহ স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, “যেকোনো সমস্যায় আমি সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।” শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,  কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম,  সাংবাদিক আবদুর রহমান, ইয়াছিন আরাফাত, রাইহান উদ্দিন নিশানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। 
এছাড়াও উপস্থিত ছিলেন কালারমারছড়া লাইনম্যাগন সমিতির সভাপতি শাহাদাত আলী,  স্থানীয় বাসিন্দা রমজু আলম, মোহাম্মদ আশেক, আবু তাহের, ইদ্রিস কুলু, আব্দুল করিম, গ্রাম পুলিশসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী মইন্না,ধলাইয়া ও খইল্লাকে অবিলম্বে গ্রেফতার করা হোক

সন্ত্রাসী মইন্না,ধলাইয়া ও খইল্লাকে অবিলম্বে গ্রেফতার করা হোক