দৌলতপুরে পূর্বের শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭
// কুষ্টিয়াপ্রতিনিধিঃ-//
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ানে লোকনাথপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় পূর্বে শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৭ জন আহত হয়েছে
ভুক্তভোগীরা বলেন,বিদেশে যাওয়া নিয়ে নাসির ও রাজুদের সাথে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলে আসছিলো সেই ঝামেলাকে কেন্দ্র করে নাসির ও রাজুর গ্রুপ এসে আমাদের ওপর হঠাৎ আজকে হামলা করে
তারা ১৫ থেকে ২০ জন মত লোক এবং সবাই দেশিও অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়িভাবে হামলা করে এতে ৭ জন আহত হয়,শিখা খাতুনের মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এতে গুরুতর আহত অবস্থায় আত্মীয়-স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন
ভুক্তভোগী পরিবাররা জানান ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আহতরা হলেন,মোঃগনি,শিখা, হোসেন, সাগর, আকাশ, রজিফা ও পলাশ
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
A H M Hafizul Bari