ঢাকা | বঙ্গাব্দ

পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ ছবির ক্যাপশন: পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ
ad728
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার  সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। গত ২ নভেম্বর সোমবার  রাত ৯টার দিকে  এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার  নাইমুল হাসানকে(৩৫)মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে  অন্য তিনজনের  নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 
তবে, পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা স্বীকার করেছেন। 
প্রশাসনিক কর্মকর্তা  রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ চালায় 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে বাগের

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে বাগের