ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
রূপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত ছবির ক্যাপশন: রূপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ad728
রূপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম।
অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোহসিন ভূইয়া, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যাপক সামসুল হক এবং রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবির।
বক্তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূরীকরণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পক্ষে মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস

ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস