ঢাকা | বঙ্গাব্দ

মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তি ছবির ক্যাপশন: মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তি
ad728
রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তি 



নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (পিতা: মৃত জুলহাস মিয়া) দীর্ঘদিন ধরে নিজের মুদি দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তাকে দোকান থেকে আটক করে এবং তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এলাকাবাসী মাদকসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা এলাকাকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
নির্বাচনে জামায়াতের পরাজয় ও ইসলামপন্থী রাজনীতির কাঠামোগত সংক

নির্বাচনে জামায়াতের পরাজয় ও ইসলামপন্থী রাজনীতির কাঠামোগত সংক