ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক দেশ ও জাতির স্বার্থে লিখবেই।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সাংবাদিক দেশ ও জাতির স্বার্থে লিখবেই। ছবির ক্যাপশন: সাংবাদিক দেশ ও জাতির স্বার্থে লিখবেই।
ad728
সাংবাদিক দেশ ও জাতির স্বার্থে লিখবেই।

সাংবাদিকের কাজ হচ্ছে সত্য প্রকাশ করা। পাশাপাশি অন্যায়,অপরাধ,অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ   যে কোনো ধরনের ঘটনা পত্রিকায় অথবা টেলিভিশনে তুলে ধরা। সে ব্যক্তি কোন শ্রেনীর,কি তার পরিচয়,কি তার পেশা,কি তার পদ-মর্যাদা একজন সাংবাদিকের এসব ভেবে দেখার সময় নাই। কারন অপরাধী যত বড় ক্ষমতাবান হোকনা কেন কেও আইনের উর্ধে নয়। 
সাংবাদিকের কলম সরকারের পক্ষে গেলো না বিপক্ষে গেলো, বিরোধী দলের পক্ষে গেলো না বিপক্ষে গেলো তা চিন্তা করার দায়িত্ব সাংবাদিকদের কাজ নয়। সাংবাদিক কারও অধীনে নয়। সাংবাদিক কারও হুকুমের গোলাম নয়। সাংবাদিক কারও তাঁবেদারি করেনা। কারণ সাংবাদিক সম্পূর্ণ স্বাধীন। কিন্তু বাস্তবে বাংলাদেশে যারা সাংবাদিকতা পেশা নিয়ে কাজ করেন তারা স্বাধীন নয়। তাহা ছাড়া  সাংবাদিকদের নেই কোনও নিরাপত্তা। তার উপরে হুমকি ধামকি, হা্মলা মিথ্যা মামলা।
একমাত্র আদালত ছাড়া তথ্য অথবা নিউজ সংক্রান্ত সাংবাদিকদের জবাবদিহিতা নেওয়ার অধিকার কারোই নেই। এমনকি কোনও সাংবাদিক যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিউজ করে, সে কিন্তুু প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয়। কারন সাংবাদিক পরিচালিত হবে রাষ্ট্রের সংবিধান মোতাবেক অথবা প্রেস কাউন্সিল আইন অনুযায়ী কিন্তু আমাদের দেশের বাস্তব চিত্র ভিন্ন।
সাংবাদিকদের নিউজ বিপক্ষে গেলেই যাদের চুলকানি শুরু হয়ে যায় তাদেরকে বলছি। আগে সাংবাদিক পেশা সম্পর্কে অবগত হন, তারপর সাংবাদিক নিয়ে কথা বলুন। যারা সাংবাদিকদের সাইনবোর্ড ব্যবহার করে দালালি করেন, চাঁদাবাজি করেন, ধান্ধাবাজি করেন তারা আসলেই সাংবাদিক না। যারা দেশ ও জাতির স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করে যাচ্ছেন তারাই প্রকৃত  সাংবাদিক। 
আপনি কোন পত্রিকা অথবা কোন চ্যানেলের সাংবাদিক এটা বড় কথা নয়, আপনার মাঝে কতটুকু সততা আছে সেটাই হচ্ছে বড় কথা। অভিজ্ঞ, সাহসী, সৎ, নির্ভীক ও প্রতিবাদী সাংবাদিকরাই সত্যিকারের সাংবাদিক। সত্যিকারের সাংবাদিক কারও কাছে মাথা নত করে না। বর্তমানে যারা নির্ভীক সাংবাদিক দেশ ও জাতির স্বার্থে কাজ করে, তারা নির্যাতিত, হামলা ও মিথ্যা মামলায় চরম ক্ষতিগ্রস্ত।
আবদুর রহমান (খতিব) ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ মহেশখালী প্রতিনিধি,  সম্পাদক দৈনিক আমাদের মহেশখালী,  মহেশখালী প্রতিনিধি sixty nine Bangla ty

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচ

ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচ