ঢাকা | বঙ্গাব্দ

হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার ছবির ক্যাপশন: হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার
ad728
কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন  পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার

    কুষ্টিয়া জেলা প্রতিনিধি///এস, এম, বাদল 
​
সামাজিক দায়িত্ববোধ ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে আয়োজন করা হলো বিশেষ খাবার বিতরণ কর্মসূচি। স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রায় ৪০০ জন হতদরিদ্র, ভাসমান ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে এ খাদ্য পরিবেশন করা হয়।
স্থানীয় সূত্র ও আয়োজকদের তথ্যমতে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আইলচারা ও পোড়াদহ কেন্দ্রিক এ সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রতি মাসে অন্তত একদিন অনাহারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানসম্মত খাবার বিতরণ করে আসছে। সোমবারের এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি সফলভাবে কার্যক্রমের ১৫তম মাসে পদার্পণ করল।
এ দিনের খাদ্যতালিকায় ছিল গরম ভাত, মুরগির মাংস এবং মুসুরের ডাল। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে বসে ভবঘুরে ও সুবিধা বঞ্চিত মানুষেরা তৃপ্তির সাথে একবেলার এই সুস্বাদু আহার গ্রহণ করেন। প্রতিনিয়ত অনিশ্চয়তা ও ক্ষুধার সাথে লড়াই করা এসব মানুষের জন্য এই উদ্যোগ বেশ স্বস্তিদায়ক বলে জানান স্থানীয় প্রবীণ ও পথবাসীরা।
খাবার বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, মিলন খন্দকার, শাজাহান, শহিদুল, দুলাল, শ্রী সুরত ধর, মামুন শেখ এবং মিজানুর রহমান।
কার্যক্রম সম্পর্কে হাসিমুখ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন বলেন, "আমাদের মূল উদ্দেশ্যই হলো মানবতার সেবা করা এবং ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো। গত ১৫ মাস ধরে আমরা নিজেদের অর্থায়নে এ উদ্যোগ চালিয়ে আসছি। ভবিষ্যতে এর পরিধি আরও বড় করার ইচ্ছা রয়েছে।"
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

র‍্যালি ও আলোচনা সভায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬