ঢাকা | বঙ্গাব্দ

রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে মুড়াপাড়া বাজার ব্যাস্ত সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা ।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে মুড়াপাড়া বাজার ব্যাস্ত সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা । ছবির ক্যাপশন: রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে মুড়াপাড়া বাজার ব্যাস্ত সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা ।
ad728
রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে মুড়াপাড়া বাজার ব্যাস্ত সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা ।

নূর নবী, রূপগঞ্জ প্রতিনিধি:
 
রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া অভিমুখে  সংযোগকারী প্রধান সড়কটির বিভিন্ন স্থানে এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে । দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে পচা আবর্জনা, যার দুর্গন্ধে পথচারীরা নাকে রুমাল বা মুখে কাপড় দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মুড়াপাড়া ফেরিঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের অন্তত ৪-৫টি পয়েন্টে গৃহস্থালি ও বাজারের বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। বিশেষ করে মুড়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় স্তূপকৃত ময়লা ছড়িয়ে ছিটিয়ে মূল সড়কের ওপর চলে আসায় যান চলাচলও ব্যাহত হচ্ছে । বৃষ্টির দিনে এই ময়লা পচে পানি নর্দমার সাথে মিশে একাকার হয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে ।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী পথচারীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা কার্যালয়, স্কুল-কলেজ ও কলকারখানায় যাতায়াত করেন। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখান দিয়ে যাওয়ার সময় দম বন্ধ হয়ে আসে। প্রশাসনের নাকের ডগায় এমন নোংরা পরিবেশ থাকলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।" শিক্ষার্থীদের যাতায়াতেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি ।
স্থানীয়দের অভিযোগ, বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এলাকাটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। । রূপগঞ্জ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাঝেমধ্যে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান বয়ে আনছে না পরিবেশবিদদের মতে, এভাবে খোলা জায়গায় বর্জ্য ফেলার ফলে বাতাস ও পানি দূষিত হচ্ছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। দ্রুত একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (ডাম্পিং স্টেশন) স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বর্তমানে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের একমাত্র দাবি—দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে সড়কের পরিবেশ ফিরিয়ে আনা হোক।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজ ছুটি, ২৯ মার্চ খুলবে ক্লাস